Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Sunday, August 27, 2017

JU Admission Notice 2017-18

JU Admission Notice 2017-18 












Wednesday, July 19, 2017

নারী নির্যাতন ধর্ষণের শিকার রংপুরের বদরগঞ্জ উপজেলা ।।

Image result for নারী নির্যাতন ধর্ষণের শিকার রংপুরের বদরগঞ্জ উপজেলা ।।
নারী নির্যাতন, রংপুরের বদরগঞ্জ উপজেলার গ্রামবাসীরা বৃহস্পতিবার এক নারীকে নির্যাতন করে এবং তার চুল মুহুর্তের মধ্যে কেটে দেয় এবং পরে তিনি একটি বালক দ্বারা ধর্ষণের শিকার হওয়ার পর সেখান থেকে পালিয়ে যায়।

শিকার, দুই সন্তানের মা, 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মামলা দায়ের। পুলিশ ইতিমধ্যে চার আসামিদের গ্রেফতার করেছে।

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামদারপুর ইউনিয়নের ২7 বছর বয়সী হিন্দু মহিলা মোস্তফাপুর গ্রামের অধিবাসী। একটি ইটের ফ্যাক্টর শ্রমিকের স্ত্রী, তিনি তার গ্রামের লাল স্পিনকে সংগ্রহ করে চম্পাতোলি বাজারে বিক্রি করে তার পরিবারকে চালান ।

তার মতে, একই গ্রামের খাদুদুল ইসলামের ছেলে মমিনুল হক (30) কয়েকদিন ধরে তাকে অনুসরণ করে চলেছেন। তিনি প্রায়ই বাজারে তার পথে তার হয়রানি করেন।

বৃহস্পতিবার, মমিনুল কোনও নারী উপস্থিত ছিলেন না এবং তার উপর ধর্ষণের চেষ্টা করার সময় মহিলার বাড়িতে ঢুকে পড়েন। তবে, গ্রামবাসীকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের জন্য তার কণ্ঠস্বর এবং মমিনুল দৃশ্য দেখে তখনকার মত পালিয়ে যায়। 

তারপর গ্রামবাসীরা তার উপর খেপে যায়। তারা তাকে একটি 'চরিত্রহীন নারী' বলে ডাকে এবং মারাত্মকভাবে তাকে মারধর করে এবং সে যে কাপড় পরাছিল সেগুলোও ছিঁড়ে ফেলল। তারা তাদের চুল কাটা বন্ধ এবং যে সীমান্তবর্তী হিন্দু বিবাহিত নারী তাদের চুল বিচ্ছেদ পর পর wiping যে কার্যকরী বন্ধ না।

শিকারের মতে গ্রামবাসী ও মমিনুল হক এখনো তার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে।

তিনি মমিনুলের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, "আমি আক্রমণের সময় তাদের করুণা দেখিয়েছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি। এখন তারা আমাকে দোষ দিচ্ছে এবং আমার চরিত্র সম্পর্কে প্রশ্ন করছে "।

দাইদাদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান উদ্দিন জানান, মামলার প্রধান আসামি হিসেবে মামুনুল ইসলামের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

পুলিশ এখন পর্যন্ত কিশোরী মোহন (60) ও তার স্ত্রী সুজো বাল (50) ও মোলিন চন্দ্র রায় (40) ও তার স্ত্রী জোটিকা রানী রায় (32) গ্রেফতার হয়েছে।

তারা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

Saturday, July 15, 2017

কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে ?

কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে ?




দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৪ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ অক্টোবর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ নভেম্বর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ অক্টোবর এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪ নভেম্বর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ ডিসেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৭ নভেম্বর ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর পরীক্ষা হবে। 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ থেকে ৮ নভেম্বর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ নভেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ ও ১০ নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭ অক্টোবর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ও ২১ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ ও ৪ নভেম্বর এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী মার্চের চতুর্থ সপ্তাহে ভর্তি পরীক্ষা হবে। 
সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮ থেকে ১৮ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ থেকে ২৬ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ থেকে ৩০ অক্টোবর, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৫ থেকে ২৯ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ২৪ ও ২৫ নভেম্বর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৭ ও ১৮ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৩ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ ও ২৫ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৬ থেকে ৩০ নভেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১১ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ৮ ডিসেম্বর এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ৫ নভেম্বর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হবে ২৪ আগস্ট থেকে। এই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলোচনা করে তারিখ ঠিক করবে। কারণ, এই দুই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে থাকে একই দিনে সকাল-বিকেল। 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুনর রশীদের সভাপতিত্বে সভায় ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

sources from: //www.prothom-alo.com

মশা মারবে গুগল-মাইক্রোসফট!

মশা মারবে গুগল-মাইক্রোসফট!


দুনিয়াজুড়ে মশাবাহিত ভয়ংকর রোগের প্রকোপ বেড়ে গেছে। এ কারণে এবার মশা মারতে বিশ্বের নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ও গুগল যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার মাইক্রোসফট, গুগল ও ক্যালিফোর্নিয়ার লাইফ সায়েন্সেস প্রতিষ্ঠান ভেরিলি একটি চুক্তি স্বাক্ষর করেছে। উচ্চ প্রযুক্তির অটোমেশন ও রোবোটিকস ব্যবহার করে জিকা-ভাইরাসসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা নেবে এ প্রতিষ্ঠানগুলো। আপাতত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে তারা উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
প্রতিবেদনে জানানো হয়, জিকা ভাইরাসটি এডিস ইজিপটি মশার মাধ্যমে ছড়ায়। এ ভাইরাস গর্ভের সন্তানের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। এতে জন্মের পর ওই শিশুর বিকলাঙ্গ হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে টেক্সাসের হিউসটন ও হ্যারিস কাউন্টিতে মাইক্রোসফট ১০টি আধুনিক ফাঁদ বা জালের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ওই জাল দিয়েই আটকে ফেলা হবে জিকা ভাইরাসবাহী এডিস ইজিপটি মশাকে।
যন্ত্রটির নির্মাতা মাইক্রোসফটের প্রকৌশলী ইথান জ্যাকসন বলেন, হিউসটনে পরীক্ষা চালানো ফাঁদটি এডিস ইজিপটি মশাসহ অন্যান্য ক্ষতিকর মশা আটক করার ক্ষেত্রে ৮৫ শতাংশই সঠিক।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন্দশঙ্কর রায় বলেন, মশা মারতে প্রযুক্তিবিষয়ক বড় বড় প্রতিষ্ঠানের এগিয়ে আসাটা আনন্দের সংবাদ।

sources from: //www.prothom-alo.com

২০৬২ সালের মধ্যেই মঙ্গলে শহর প্রতিষ্ঠা

২০৬২ সালের মধ্যেই মঙ্গলে শহর প্রতিষ্ঠা




মঙ্গল গ্রহে আগামী কয়েক দশকের মধ্যে একটা আস্ত শহর গড়ে উঠতে পারে। পৃথিবীর মানুষের আশ্রয়ের বন্দোবস্ত করতেই এমন উদ্যোগ অপরিহার্য। মার্কিন ধনকুবের ও প্রযুক্তিবিদ এলন মাস্ক এ কথা বলেছেন।
নন্দিত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সম্প্রতি বলেছেন ‘মহাবিপর্যয়’ এড়াতে পৃথিবীর বাইরে কোথাও বসবাসের চেষ্টা করার সময় মানুষের এসে গেছে। নভোযান নির্মাতা বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্কের বক্তব্যেও একই প্রতিধ্বনি: একাধিক গ্রহে যাতায়াত ও বসবাসের সামর্থ্য অর্জন করতে না পারলে মানুষ একটা পর্যায়ে মহাবিপর্যয়ের মুখে পড়বেই।
নিউ স্পেস সাময়িকীতে মাস্ক এক নিবন্ধে নিজের স্বপ্নের কথা লিখেছেন এভাবে: ‘লাল গ্রহে’ মানুষের আবাস গড়ার জন্য হাজারখানেক নভোযানের সমন্বয়ে যাত্রা করতে হবে। এভাবে বেশ কয়েকটি যাত্রার মাধ্যমে ৪০ থেকে ১০০ বছরের মধ্যে লাখ দশেক মানুষকে মঙ্গলের বুকে পৌঁছে দিতে হবে। পৃথিবীর বাইরে মানুষের প্রথম বসতি স্থাপনের জন্য মঙ্গল গ্রহই সবচেয়ে ভালো জায়গা হতে পারে। সেখানকার পরিবেশ কিঞ্চিৎ শীতল হলেও মানুষ নিশ্চয়ই সেটাকে উষ্ণ করে তুলতে পারবে। গ্রহটির বায়ুমণ্ডলে প্রথমত কার্বন ডাই-অক্সাইডের সঙ্গে কিছু নাইট্রোজেন, আর্গন ও আরও কয়েকটি উপাদান সামান্য পরিমাণে আছে। তার মানে ওই আবহ মণ্ডলকে ঘনীভূত করে উদ্ভিদ জন্মানোর সুযোগ থাকবে। সেখানকার মাধ্যাকর্ষণ পৃথিবীর অভিকর্ষের ৩৭ শতাংশ। কাজেই ভারী জিনিসপত্র সেখানে নিয়ে বসানোর কাজটা মজারই হবে। পৃথিবী ও মঙ্গলের মধ্যে অনেক ক্ষেত্রে মিল আছে। লাল গ্রহটিকে উষ্ণ করতে পারলেই সেখানকার ঘন বায়ুমণ্ডল এবং মহাসাগরের তরল পানি ফিরে আসবে।
নিউ স্পেস লিখেছে, মঙ্গলে মানুষবাহী প্রথম নভোযান ২০২২ সালের শেষ দিকে যাত্রা করতে পারে। আর ওই গ্রহে নগর প্রতিষ্ঠার কাজটা ২০৬২ সাল নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে।


sources from: //www.prothom-alo.com