হেলসিঙ্কি, ফিনল্যান্ড) বিশ্বখ্যাত সুয়েডীয়-ফিনীয় প্রোগ্রামার, লিনাক্স কার্নেলের আদি রচয়িতা ও নিয়ন্ত্রণকারী এবং মুক্ত সোর্স আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি। তিনি বর্তমানে প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবন
লিনুসের বাবা-মা দুজনেই ১৯৬০-এর দশকে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে প্রগতিশীল রাজনীতিতে জড়িত ছিলেন। লিনুস তোরভাল্দ্স একই
বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভের
জন্য ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পড়াশোনা করেন। তাঁর স্নাতকোত্তর
অভিসন্দর্ভের শিরোনাম ছিল লিনাক্স: একটি বহনযোগ্য অপারেটিং সিস্টেম।
কম্পিউটার প্রোগ্রামার হিসেবে লিনুস
লিনুসের
কম্পিউটারে উৎসাহ শুরু হয় একটি কমোডর VIC-20 এর মাধ্যমে। VIC-20 এর পর
তিনি একটি Sinclair QL কেনেন যেটিতে তিনি ব্যাপক পরিবর্তন সাধন করেন-
বিশেষত এর অপারেটিং সিস্টেম। তিনি এই QL এর জন্য একটি অ্যাসেম্বলার এবং
একটি টেক্সট এডিটর প্রোগ্রাম করেন এবং সেই সাথে কিছু গেমও। তিনি প্যাক
ম্যান এর একটি ক্লোন কুল ম্যান এর প্রোগ্রাম করার জন্য পরিচিত। তিনি ১৯৯০
সালে ইন্টেল ৮০৩৮৬ প্রসেসর সংবলিত আইবিএম পিসি কেনেন এবং তার মিনিক্স কপি
পাওয়ার আগে কয়েক সপ্তাহ প্রিন্স অব পারসিয়া খেলে কাটান যেটি তাকে
পরবর্তীতে লিনাক্স নিয়ে কাজ শুরু করতে সাহায্য করেছিল। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল
পর্যন্ত ৮৬ ওপেন আর্কিটেকচারের লিনাক্স এবং ইউনিক্সের জন্য একটি
স্ট্যান্ডার্ড বাইনারী ফরম্যাট নির্ধারনের কাজে জড়িত ছিলেন।





0 comments:
Post a Comment